শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের উপর নতুন অত্যাচার ও নিপীড়নের সামিল
প্রথম পাতা » ছবিঘর » জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের উপর নতুন অত্যাচার ও নিপীড়নের সামিল
৭৬৫ বার পঠিত
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের উপর নতুন অত্যাচার ও নিপীড়নের সামিল

ছবি : সংবাদ সংক্রান্ত আজ সকালে শুরু হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন , খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ভয়াবহ মূল্যবৃদ্ধির সময় কেরোসিন ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের কোন জবাবদিহি ও দায়বদ্ধতা না থাকায় একলাফে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাডিয়ে ৮০ টাকা নির্ধারণ এবং এলপিজি আরও একদফা মুল্যবৃদ্ধির ঘোষণা চরম হটকারি , দায়িত্বহীন ও উদ্ভট। স্বেচ্ছাচারি পন্থায় জ্বালানির এই মূল্যবৃদ্ধি জননিপীড়ন ও অত্যাচারের সামিল। সরকারের এহেন পদক্ষেপ জনগণের দুর্গতি ও দুর্দশা চরমে নিয়ে যাবে। এই পদক্ষেপে পরিবহন ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাবে,কৃষিসহ উৎপাদনশীল খাত মারাত্মক সংকটে নিপতিত হবে,সামগ্রিকভাবে মূল্যস্ফীতিও বৃদ্ধি পাবে।
তিনি ক্ষোভের সাথে সরকারের মুল্যবৃদ্ধির যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, শুল্ক ও কর রেয়াত করলে মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।বিইআরসি এড়িয়ে নির্বাহী আদেশে যেভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তাও বেআইনী। তিনি অনতিবিলম্বে এই হটকারি,নিপীড়নমূলক ও গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন (প্লেনাম) এর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্লেনাম সফল করে তুলতে পার্টির সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর সভাপতি প্রবীণ বিপ্লবী জননেতা ডাঃ এম এ করিম এবং এ সময় যারা মৃত্যুবরন করেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন

আর্কাইভ