বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই : গণতন্ত্র মঞ্চ
চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই : গণতন্ত্র মঞ্চ
আজ সকালে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনা হচ্ছে, সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে। নেতৃবৃন্দ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রম্মচারীর গ্রেফতারের ঘটনা কেন্দ্র করে চট্টগ্রামে তরুন আইনজীবী সাইফুল ইসলামকে বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিরও পাঁয়তারা রয়েছে। এইসব ঘটনাকে পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জংগী রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে। তারা দেশের জনগণকে কোন সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়ার আহবান জানান। তারা ক্ষোভের সাথে ভারতের সরকার ও তাদের এক শ্রেণীর মিডিয়া গণঅভ্যুত্থানের পর তাদের বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক তৎপরতা আরও জোরদার করেছে।নেতৃবৃন্দ
ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিক ভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে।তারা বলেন,তার জন্য রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে,যার সাথে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র।এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করতে হবে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার এর বিরুদ্ধে উসকানিমূলক অপপ্রচার, সহিংস তৎপরতা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল। তারা বলেন, কোন গণতান্ত্রিক রাষ্ট্র গণমাধ্যমের উপর হামলা বরদাস্ত করতে পারেনা।
তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন কুমার । সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 