শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে জনগণের বিজয় হারিয়ে যেতে পারে
প্রথম পাতা » ছবিঘর » গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে জনগণের বিজয় হারিয়ে যেতে পারে
২৬৫ বার পঠিত
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে জনগণের বিজয় হারিয়ে যেতে পারে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে।ছাত্র শ্রমিক জনতার গণ- অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত রয়েছে । তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে; পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোন এজেণ্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবেনা। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও কোন অবকাশ নেই।

তিনি অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমনসব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘঠে যেতে পারে।

আজ সকালে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, নির্মল বড়ুয়া মিলন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, জুঁই চাকমা, মীর রেজাউল আলম ও মুক্তা ইসলাম প্রমুখ।

সভায় অন্তর্বর্তী সরকারের আড়াই মাসের কর্মকান্ড পর্যালোচনা করে সরকারের সাফল্য ও দূর্বলতাসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভার শুরুতে গণঅভ্যুত্থানের শহীদ,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক গীতিকার - সুরকার সুজেয় শ্যাম ও পার্টির শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ