শিরোনাম:
●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ৬ মে ২০২৩
প্রথম পাতা » Default Category » বাজারের নৈরাজ্যে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে
প্রথম পাতা » Default Category » বাজারের নৈরাজ্যে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে
৪১৭ বার পঠিত
শনিবার ● ৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারের নৈরাজ্যে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্মে শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। ব্যবসায়ীদের খামখেয়ালীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত; শ্রমজীবী মেহনতী মানুষের ঘরে ঘরে হাহাকার। বিস্ময়কর হচ্ছে মানুষের এই চরম কষ্ট দেখার কেউ নেই। তিনি বলেন, বাস্তবে বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।দেশ পরিচালনার রাজনৈতিক বৈধতা না থাকায় সরকার বাজারও নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১২ টাকা বৃদ্ধি করে ১৯৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন ও জনগণের উপর নতুন গজবের সামিল।তিনি বলেন,চিনি বাজার থেকে প্রায় উধাও। পিয়াজ - রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
তিনি জরুরী পরিসেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার সরকারি পাঁয়তারাকে শ্রমিক অধিকারের পরিপন্থী ও আই এল ও কনভেনশনের গুরুতর লংঘন হিসাবে আখ্যায়িত করে এই অপতৎপরতা থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য বাঁচার মত মজুরি নির্ধারণের আহবান জানান।একইসাথে তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন জোরদার করারও আহবান জানান।

আজ বিকেলে বিপ্লবী শ্রমিক সংহতির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিকনেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কবি জামাল সিকদার, প্রদীপ রায়, উসমান গণি, কামরুজ্জামান, শামীম আহমেদ, আবদুল গণি, নূরুল ইসলাম প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা মীর রেজাউল আলম প্রমুখ।

সভায় আগামী ১৯ মে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল সফল করে তোলার আহবান জানানো হয়।





আর্কাইভ