শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জাতীয় » মহামারী দুর্যোগেও উৎপাদন অব্যাহত রাখলেও কৃষক-খেতমজুরদের অবদানের স্বীকৃতিও নেই
প্রথম পাতা » জাতীয় » মহামারী দুর্যোগেও উৎপাদন অব্যাহত রাখলেও কৃষক-খেতমজুরদের অবদানের স্বীকৃতিও নেই
৬০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহামারী দুর্যোগেও উৎপাদন অব্যাহত রাখলেও কৃষক-খেতমজুরদের অবদানের স্বীকৃতিও নেই

---ঢাকা : কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, করোনা দুর্যোগেও কৃষি ও গ্রামীণ খাত জাতীয় অর্থনীতিতে যে অবদান রাখছে তার উপযুক্ত প্রতিবাদ কৃষক- খেতমজুর গ্রামীণ উৎপাদক শ্রেণী পায়নি। পুরস্কারের বদলে পরোক্ষভাবে তাদেরকে শাস্তি দেবার ব্যবস্থা চালু রয়েছে। অব্যবস্থাপনা, আমলাতন্ত্র, টাউট, ফড়িয়া, মধ্যস্বত্ত্বভোগী, মিলারদের যোগসাজসের কারণে কৃষি ভতুর্কী থেকে প্রকৃত চাষীরা বঞ্চিত, ধানসহ কৃষি ফসলের ন্যায্য দাম তারা পায় না। রাষ্ট্রায়াত্ত্ব পাটকল ও অনেকগুলো চিনিকল বন্ধ করে দিয়ে পাটচাষী ও আখচাষীদেরকে পথে বসানোর ব্যবস্থা করা হয়েছে। তারা বলেন, কৃষি বাজার এখনও ফড়িয়া-ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কৃষক কিনতেও ঠকে আবার বেচতেও ঠকে।কৃষক-খেতমজুর নেতৃবৃন্দ বলেন, খেতমজুরসহ গ্রামীণ গরীবদের জন্য প্রকল্পসমূহের বরাদ্দে চলছে সীমাহীন চুরি, দুর্নীতি ও দলীয়করণ। খেতমজুর ও গ্রামের গরীবদের জন্য এখনও পর্যন্ত রেশনিং এর ব্যবস্থা নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গ্রামের গরীবদের নাভিশ্বাস উঠেছে।

সমাবেশে নেতৃবৃন্দ কৃষি ফসলের লাভজনক দাম, গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু, গরীবদের প্রকল্পে চুরি, দুর্নীতি, দলীয়করণ বন্ধ, কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, তহসিল অফিস ও ব্যাংক ঋনের হয়রানি বন্ধ, প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য ও কৃষিবিনাশী সকল প্রকল্প বন্ধসহ অবিলম্বে কৃষক-খেতমজুরদের বাঁচার দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে কৃষক-খেতমজুরসহ দেশবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

আজ ১৩ অক্টোবর বিকালে কৃষক- খেতমজুর সংগ্রাম পরিষদের দাবিপক্ষের শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সংগ্রাম পরিষদের সমন্বয়ক খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খানের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এস.এম.এ সবুর, খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক, কৃষক ও খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, বিপ্লবী কৃষক সংহতির সাধারণ সম্পাদক সিকদার হারুন রশীদ মাহমুদ, সমাজতান্ত্রিক কৃষক ও খেতমজুর ফ্রন্টের নিখিল দাস, বাংলাদেশ কৃষক ফোরামের শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ