শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
প্রথম পাতা » ঢাকা » টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
৮৩৬ বার পঠিত
বুধবার ● ২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

---সংবাদ বিজ্ঞপ্তি :: নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ ২ জুন ২০২১ প্রগতিশীল নারী সংগঠনসমূহের সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ সাধারণ সম্পাদক আমেনা আক্তার এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশি এক তরুণীকে ভারতে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সংঘবদ্ধ অপরাধীরা। পরবর্তীতে জানা যায় নিপীড়কদের মূলহোতা একজন বাংলাদেশি টিকটকার; নাম হৃদয় বাবু। আরও জানা যায় এভাবে টিকটকের মাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রলোভন দেখিয়ে বা প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার করে থাকে তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে নারী পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ও নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সাথে এই টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার জন্যএ নারী-পুরুষ নির্বিশেষে সকল বাম-প্রগতিশীল, গণতন্ত্রমনা নারী সংগঠন, রাজনৈতিক দল, ব্যাক্তি ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশের অভ্যন্তরে নানাভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে; এসব রোধেও সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ ।





ঢাকা এর আরও খবর

সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতা আইন করে বন্ধ করুন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা

আর্কাইভ