শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » বাজেটে সরকার পরিচালনার ব্যয়, বিদেশ ভ্রমণ, রাষ্ট্রীয় অপচয় বন্ধ ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে আনুন
প্রথম পাতা » ছবিঘর » বাজেটে সরকার পরিচালনার ব্যয়, বিদেশ ভ্রমণ, রাষ্ট্রীয় অপচয় বন্ধ ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে আনুন
৭৫৬ বার পঠিত
সোমবার ● ৩১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজেটে সরকার পরিচালনার ব্যয়, বিদেশ ভ্রমণ, রাষ্ট্রীয় অপচয় বন্ধ ও অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে আনুন

ছবি: সংবাদ সংক্রান্ত-বিপ্লবী ওয়ার্কার্স পার্টিঢাকা :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় করোনা দুর্যোগ মোকাবেলা ও তা থেকে উত্তরণে প্রচলিত ধারার জাতীয় বাজেটের খোলনলচে বদলানো দরকার। তেলের মাথায় তেল দেবার গতানুগতিক বাজেট দিয়ে পরিস্থিতি সামাল দেয়া যাবে না, বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসা যাবে না। প্রস্তাবে বলা হয় করোনা মহামারী সামষ্টিক অর্থনীতি ও দেশের সংখ্যাগরিষ্ঠ পরিবারসমূহে যে মারাত্মক নেতিবাচক অভিঘাত সৃষ্টি করেছে তা থেকে বেরিয়ে আসতে শিল্প, কৃষি ও গ্রামীণ খাতসমূহের পাশাপাশি দারিদ্র্যসীমার নীচে নেমে দুই কোটি পরিবারকে কমপক্ষে আগামী ৬ মাস নগদ অর্থ ও খাদ্য সরবরাহকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। প্রস্তাবে স্বাস্থ্য চিকিৎসার পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে বিশেষ গুরুত্ব প্রদানের দাবি জানানো হয়। প্রস্তাবে সরকার পরিচালনার ব্যয়, বিদেশ ভ্রমণ, বিলাস দ্রব্যের আমদানি হ্রাস, রাষ্ট্রীয় অপচয় বন্ধ করাসহ অনুৎপাদনশীল খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে আনার দাবি জানানো হয়।

সভায় বাজেট প্রণয়নের ও গ্রহণের আমলাতান্ত্রিক ধারা-পদ্ধতি পরিবর্তনের দাবি জানানো হয়। প্রস্তাবে ঘাটতি বাজেটের ধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানানো হয়। কারণ শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এই ঘাটতি বাজেটের টাকা যোগাতে হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, রাশিদা বেগম, নির্মল বড়ুয়া মিলন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, জুঁই চাকমা প্রমুখ।

সভায় সীমান্তবর্তী জেলাসমূহের করোনা সংক্রমনের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ঐসমস্ত জেলাসমূহে সাধারণ মানুষের খাবার নিশ্চিত করে পরিকল্পিত লকডাউনের আহ্বান জানানো হয়।

সভায় আগামী ১৪ জুন পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উজ্জাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় আগামী ১৮ জুন পার্টির জাতীয় পরিষদের সভা এবং ১৯ জুন ২০২১ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ