শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » করোনা টিকা নিয়ে ব্যবসা বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা
প্রথম পাতা » ছবিঘর » করোনা টিকা নিয়ে ব্যবসা বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা
৭৭১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা টিকা নিয়ে ব্যবসা বন্ধ করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা

---ঢাকা :: আজ সকালে আহুত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশে করোনা টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোন প্রকার ব্যবসা ও মধ্যস্বত্বভোগী রাখার ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন এবং বলেছেন করোনার টিকা নিয়ে দেশের মানুষ কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে না। সরকারও কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্লাকমেইলের শিকার হতে পারে না। তিনি সিরাম ইনস্টিটিউটের টিকা ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ দামে আমদানি করার সমালোচনা করেন এবং বলেন, মধ্যস্বত্বভোগী হিসাবে বেক্সিমকো টিকা প্রতি কত মুনাফা করছে তাও জনগণ জানতে চায়। তিনি বলেন, বেক্সিমকো সরকারকে জিম্মি করে সরকারের কাছেও টিকা বিক্রি করবে, আবার আরও উচ্চমূল্যে খোলা বাজারেও টিকা বিক্রি করে বেশুমার মুনাফা হাতিয়ে নেবার পায়তারা করছে। সংবাদ সম্মেলনে তিনি করোনার টিকাকে ‘জনপণ্য’ বিবেচনা করে বিনা পয়সায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে তিনি টিকা আমদানিতে বিকল্প উৎসের অনুসন্ধান এবং টিকা প্রদানে রাজনৈতিক, দলীয় প্রেসার, গ্রুপগত যেকোন ধরনের পক্ষপাতিত্ব পরিহার করার আহ্বান জানান।

আজ ১৪ জানুয়ারী সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন এ আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি পার্টির পক্ষ থেকে ৮ দফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনাসমূহ নিম্নরূপ:-
১। করোনার টিকাকে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘জনপণ্য’ হিসাবে বিবেচনা করে সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্যে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত অবকাঠামো এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহায়কসহ সংশ্লিষ্ট সমগ্র জনশক্তিকে উপযুক্ত নির্দেশনা ও প্রশিক্ষণসহ দক্ষতা ও যোগ্যতার সাথে কাজে লাগাতে হবে।
২। করোনা টিকা আমদানি, ব্যবস্থাপনা, প্রয়োগসহ গোটা পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। করোনার টিকা নিয়ে মুনাফাকেন্দ্রীক যেকোন প্রকার ব্যবসা ও মধ্যসত্ত্বভোগী ব্যবস্থা সম্পূর্ণ নিষিধ্ধ ঘোষণা করতে হবে।
৩। করোনা টিকা আমদানিতে জরুরী ভিত্তিতে বিকল্প উৎসসমূহ বের করতে হবে, প্রয়োজনে সম্ভব স্বল্পতম সময়ে বাংলাদেশে তার ট্রায়ালের ব্যবস্থা করতে হবে।
৪। দেশীয় সংস্থা করোনার টিকা উৎপাদন করে যৌক্তিক মূল্যে তা সরকারের কাছে বিক্রি করবে। জনচাহিদা বিবেচনা করে সরকার তা ক্রয় করবে। দেশীয় সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করাও দরকার।
৫। টিকা প্রদানের অগ্রাধিকারে যেকোন রাজনৈতিক, দলীয় প্রেসার ও গ্রুপগত বিবেচনা পরিহার করতে হবে।
৬। টিকা ও করোনার পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত যেকোন ধরনের দুর্নীতি, চুরি, দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। টিকার পাশর্^ প্রতিক্রিয়াও বিশেষ বিবেচনায় নেয়া প্রয়োজন।
৭। টিকাকে করোনা ভাইরাসের একমাত্র সমাধান হিসেবে বিবেচনা না করে মাস্ক, স্যানিটাইজার, পরিচ্ছন্নতা, জনসচেতনতা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে কার্যকরি করে তুলতে হবে।
৮। সর্বোপরি করোনার টিকা ও চিকিৎসা সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক বিবেচনা পরিহার করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনেতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন

আর্কাইভ