বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ ও নারী-শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগে প্রগতিশীল নারী সংগঠনসমূহ আহুত প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়েই দেশকে ধর্ষক ও লম্পট মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে কেবল ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করা যাবে না। মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ হয়নি। তারা উল্লেখ করেন ধর্ষক ও নারী নিপীড়কেরা অধিকাংশই রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থাকার কারণে এখনো তারা বেপরোয়া, বেশীরভাগ ধর্ষক নারী ও শিশু নিপীড়ক ও বলাৎকারীরার অধিকাংশ ক্ষেত্রে এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা উল্লেখ করেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় যেটুকু আইন আছে তারও বিশেষ কোন কার্যকারীতা নেই। রাষ্ট্র সমাজের নারি বিদ্বেষী পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নানাভাবে নারীরা নিপীড়িত ও নির্যাতিত হয়। আর সেই নারী যদি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির হয় তাহলে ধর্ষণ ও নিপীড়কের ক্ষেত্রে বিচার পাওয়ার সম্ভাবনা থাকে না। নেতৃবৃন্দ এ অবস্থার পরিবর্তনে শ্রেণী শোষণ ও পুরুষতান্ত্রিক নিপীড়নের বিরুদ্ধে এক সামাজিক জাগরণ বেগবান করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ ধর্ষণ, শিশু ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিদ্যমান আইনসমূহের উপযুক্ত প্রয়োগেরও আহ্বান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 