শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি
২৭৬ বার পঠিত
রবিবার ● ২০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটিতে গতকাল (১৯ জুলাই ২০২৫) অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভাকে লোকদেখানো, ভাওতাবাজি ও জনগণকে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রাখার শাসকগোষ্ঠীর পুরোনো কৌশল বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
আজ ২০ জুলাই ২০২৫, রবিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমা এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে পাহাড়ি নারী ধর্ষণ, বিনা বিচারে কারাগারে আটকাবস্থায় পর পর তিন জন বম জাতিসত্তার লোকের রহস্যজনক হেফাজতী মৃত্যু, সাজেকে কলেজ নির্মাণে বাধাদান, পাহাড়িদের ব্যবসা-বাণিজ্যে অবর্ণনীয় হয়রানি ও প্রতিবন্ধকতা সৃষ্টি, তিন জেলার বিভিন্ন অঞ্চলে অপারেশনে নির্বিচারে ধরপাকড় ও নিপীড়ন নির্যাতনের ফলে সৃষ্ট ক্ষোভ ও জনঅসন্তোষ যাতে ব্যাপক গণআন্দোলনে রূপ নিতে না পারে, সে উদ্দেশ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে উক্ত সভার আয়োজন করা হয়েছে।’
তিনি জনগণের সাথে প্রতারণা, চালাকি ও ভণ্ডামি পরিহার করে জনগণের ন্যায্য দাবি পূরণের জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান।
গত ২৭ বছরে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির অনেক বড় পরিবর্তন হয়েছে উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, ‘১৯৯৭ সালের পার্বত্য চুক্তি একটি অসম্পূর্ণ চুক্তি, যেখানে জনগণের মৌলিক দাবি এবং পার্বত্য চট্টগ্রামের অধিকতর পশ্চাদপদ জাতিগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি; কাজেই এই অসম্পূর্ণ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলেও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোন সম্ভাবনা নেই।’
নূতন কুমার চাকমা পার্বত্য চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে প্রকৃত অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে  বাধা সৃষ্টি অভিযোগ রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ