শুক্রবার ● ১৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান
রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান
আজ ১৮ এপ্রিল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে দলীয় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয় তাই রাজনৈতিক দলসমূহের সাথে তাদের বিরোধের কোন অবকাশ নেই। তিনি বলেন রাজনৈতিক দলসমূহের সাথে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক বোঝাপড়া থাকলে জাতীয় নির্বাচন নিয়ে কোন সংকট থাকার কথা নয়।তিনি রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বাড়িয়ে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, চোরাগোপ্তা কায়দায় ঝটিকা মিছিলের চেষ্টা করে পতিত ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের অবকাশ
নেই।তিনি বলেন, গণঅভ্যুত্থানের আটমাস পার হলেও এখনও দেশবাসীর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, তাদের কোন আত্মসমালোচনাও দেখা যায়নি।
পার্টির নারায়নগঞ্জ জেলা কার্যালয়ে পার্টির জেলা কমিটির বর্ধিত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, মোহাম্মদ আলী, হেলিম সরদার ও সুমন হাওলাদার প্রমুখ
সভায় বহ্নিশিখা জামালী বলেন, হঠাৎ করে সয়াবিন ও পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবন কষ্টকর হয়ে উঠেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিতে মানুষ নাকাল।তিনি অবিলম্বে খাদ্যপন্যের বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 