শিরোনাম:
●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » নতুন দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » নতুন দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় : সাইফুল হক
২৫৮ বার পঠিত
শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় : সাইফুল হক

--- আজ ৩১ জানুয়ারি শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশকে এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছেনা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর দিন বদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে। প্রজ্ঞা আর দূরদর্শিতাতার অভাবে কাংখিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের কার্যকারীতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে, সাংস্কৃতিক কর্মকান্ডেও বাধা লক্ষ্য করা যাচ্ছে। এসবের পিছনে কোন রাজনৈতিক মদদ রয়েছে কিনা তা বের করা দরকার। তিনি এসব অপতৎপরতায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান৷
তিনি বলেন, ছাত্র তরুণদের স্বাধীনভাবেই রাজনৈতিক দল করার সুযোগ রয়েছে। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়।এটা করতে গেলে অন্তর্বর্তী সরকার যেমন সংকটে পডবে, তেমনি ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও হোচট খাবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখা দরকার এবং সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। বিশেষ কারও পক্ষাবলম্বনে তাদের পথ হারাবার বা বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই।
তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। তরুণ যুবাদেরকে এই সুযোগের সদব্যবহার করতে হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। তিনি পরিবর্তনের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে যুবপ্রাণ জাগিয়ে তোলার আহবান জানান।
বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান রহমান ডালিম, বাবর চৌধুরী, আরিফুল ইসলাম, রাজেশ খান, সাফায়েত কামাল দিব্য, সাজ্জাদুল করিম আলভী, আল মামুন সৈকত ঈমাম উদ্দিন দীপু দাস,নূরুল ইসলাম, মোহাম্মদ সুমন ও সুজন শেখ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, জামাল সিকদার।
সভায় সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।





ছবিঘর এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ