শিরোনাম:
●   সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ ●   প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   কারো কোন কথায় প্রভাবিত না হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জুঁই চাকমার উদাত্ত আহ্বান
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়েতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও সকল বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করছে
প্রথম পাতা » ছবিঘর » মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়েতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও সকল বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করছে
৩৪৭ বার পঠিত
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়েতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও সকল বিরোধী দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করছে

ছবি : সংবাদ সংক্রান্ত আজ শহীদ নূর হোসেন দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নুর হোসেনের অপরাধ ছিল নুর হোসেন স্বৈরাচার বিদায় দিয়ে গণতন্ত্র চেয়েছিলেন, ভোটাধিকার চেয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার।
তিনি বলেন, নুর হোসেন সহ আরো অনেকের আত্নত্যাগের বিনিময়ে যে জনগণ বিজয়ী হয়েছিল আজ সেই জনগণকে পরাজিত করা হয়েছে। আমরা সামরিক স্বৈরশাসক এরশাদ কে ক্ষমতা থেকে নামাতে পারলেও আজ বেসামরিক স্বৈরতন্ত্র দমনমূলক ফ্যাসিবাদী দুঃশাসনের পরিনত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার নুর হোসেনের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে থাকতে কর্তৃত্ববাদী,ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাসীন দল দেশের অর্থ সম্পদ লুট করে ব্যক্তিগত বিত্ত বৈভবের পাহাড় গড়ে তুলছে। দেশের নাগরিক হিসেবে সাধারণ মানুষ সরকার ও সরকারি দলের কাছে চরম অপমানিত ও মূল্যহীন হয়ে পড়ছে।

তিনি বলেন, নুর হোসেনের চেতনাকে সন্মান জানাতে হলে আজকের এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের সকল অগণতান্ত্রিক আইন কানুন বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ, বিএনপি ও প্রায় সকল বিরোধী দল কে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। এই সংগ্রামের নূর হোসেন অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।

আজ সকালে শহীদ নূর হোসেন স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা নুর হোসেন চত্বরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নুর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ছাত্র সংহতির সভাপতি ফাইজুর রহমান মুনির, জোনায়েদ হোসেন, যুব নেতা রিয়েল আহমেদ, নান্টু দাস, ফরিদ মিয়া প্রমুখ।
বিপ্লবী ছাত্র সংহতির পক্ষ থেকেও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।





ছবিঘর এর আরও খবর

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ
প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত
ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন : জুঁই চাকমা রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন : জুঁই চাকমা
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
১২ ফেব্রুয়ারি সকালে ভোট কেন্দ্রে এগিয়ে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান ১২ ফেব্রুয়ারি সকালে ভোট কেন্দ্রে এগিয়ে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান

আর্কাইভ