সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা না থাকায় তাদেরকে হয়রানিমূলক মিথ্যা মামলায় সাজা দেবার পাঁয়তারা চলছে
বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা না থাকায় তাদেরকে হয়রানিমূলক মিথ্যা মামলায় সাজা দেবার পাঁয়তারা চলছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে গণহারে অভিযোগ গঠন ও তাদের বিচার শুরুর তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই যে এসব তৎপরতা তা অত্যন্ত স্পষ্ট। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যেসব উদ্ভট ও হাস্যকর অভিযোগে বিরোধী দলীয় নেতাদের বিচার ও সাজা দেবার চেষ্টা চলছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।
বিবৃতিতে তিনি বলেন, সরকার ও সরকারি দল আজ রাজনৈতিক ভাবে এতটাই দেউলিয়া ও নার্ভাস যে, বিএনপির মহাসচিবকে ২০১২ সালে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের সাজানো মামলার বিচারিক কার্যক্রম শুরু করতে হচ্ছে। তিনি বলেন, সরকার তার বিরোধীদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলায় তাদেরকে এখন বিরোধীদের দমনে সাজানো হয়রানিমূলক মামলার আশ্রয় নিতে হচ্ছে।এসব হয়রানিমূলক মামলার উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলবিহীন আর একটি নীলনকশার নির্বাচনের রাস্তা পরিস্কার করা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, যে বিচার ব্যবস্থা ছিল মানুষের শেষ আশ্রয়ের যায়গা, সেই বিচার ব্যবস্থাকে এখন রাজনৈতিক বিরোধীদের দমনে সরকার ও সরকারি দলের হাতিয়ারে পরিনত করা হয়েছে। তিনি বলেন,এই পরিস্থিতি চলতে দিলে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ কারই বিচার ব্যবস্থার প্রতি ন্যুনতম আস্থা বলতে আর কিছুই থাকবে না।
তিনি অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে রুজু করা সকল হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার করার দাবি জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 