রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » র্যাব এর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়েসে ভ্যালের প্রতিবেদন সম্পর্কে সরকারের পরিস্কার ব্যাখ্যা দাবি
র্যাব এর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়েসে ভ্যালের প্রতিবেদন সম্পর্কে সরকারের পরিস্কার ব্যাখ্যা দাবি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বিদায়ের আগে মাননীয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সংসদে “গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়ন সর্বজনীন হতে পারে না” - এই মর্মে প্রদত্ত বক্তব্যে সত্য উচ্চারণ করেছেন। তাঁর এই বক্তব্য জনমতেরই প্রতিফলন। তিনি বলেন, গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতি প্রদত্ত বক্তব্য সরকার ও সরকারি দলকেই বেশী উপলব্ধিতে নেওয়া দরকার। এটা উপলব্ধিতে নিয়ে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দল যদি কার্যকরি ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিলে তা বিদ্যমান সংকট উত্তরণে দিশা দেখাতে পারে; তাতে বিদায়ী রাষ্ট্রপতিও সম্মানিত হবেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল যদি রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে না পারেন তাহলে নিশ্চিতই দেশ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হবে।
তিনি র্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকান্ড সম্পর্কে ডয়েসে ভ্যালের( DW) বহুল আলোচিত রিপোর্ট সম্পর্কে সরকারের পরিস্কার ব্যাখ্যা দাবি করেন। এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনাবলীতে সরকারের নীতিনির্ধারকদের দায়দায়িত্ব সম্পর্কেও সরকারের অবস্থান খোলাসা করার আহবান জানান।
শনিবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, শেখ মো. শিমুল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমরান হোসেন, মীর রেজাউল আলম, শহীদুজ্জামান লাল মিয়া, রাশেদুল ইসলাম রাশেদ বাবর চৌধুরী, বিলকিস বেগম প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 