শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল প্রযুক্তি নারীকে সমসুযোগ না দিয়ে উল্টো বিপদগ্রস্ত করে তুলছে
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল প্রযুক্তি নারীকে সমসুযোগ না দিয়ে উল্টো বিপদগ্রস্ত করে তুলছে
৫৩০ বার পঠিত
বুধবার ● ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল প্রযুক্তি নারীকে সমসুযোগ না দিয়ে উল্টো বিপদগ্রস্ত করে তুলছে

ছবি : সংবাদ সংক্রান্ত আজ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে কোন দেশ ও সমাজকে গণতান্ত্রিক ও সভ্য বলা যাবেনা। নারীর গণতান্ত্রিক ও মানবিক অধিকার অধিকার ছাড়া দেশের অগ্রগতির কোন সুযোগ নেই।
তিনি বলেন, এদেশেও নারী দ্বিবিধ শোষণ - বঞ্চনার শিকার ; পুরুষতন্ত্র ও শ্রেণী শোষণ - নারীর হাতে পায়ে বেডির মত।এই দুই শৃংখল নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে। ভোটের অধিকার না থাকায় নারী আরও ক্ষমতাহীন হয়েছে।পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতি নারীকে পণ্য করে তুলেছে। ডিজিটাল প্লাটফর্ম নারীকে সুবিধা না দিয়ে উল্টো নানা দিক থেকে বিপদগ্রস্ত করে তুলেছে।
তিনি নারীর অধিকার ও মুক্তি নিশ্চিত করতে নারীবিদ্বেষী সকল ধরনের প্রচারণা বন্ধের দাবি জানান। তিনি নারীর পোশাক নিয়ে যাবতীয় কুরুচিপূর্ণ আচরণ ও প্রচারণা প্রতিরোধ করারও আহবান জানান।

শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, কেন্দ্রীয় নেতা ফারজানা ইয়াসমিন, সেলিনা বেগম, ফাতেমা খাতুন, সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম।
অনুষ্ঠানে নারীমুক্তির গান পরিবেশন করেন এপোলো জামালী, কবিতা আবৃত্তি করেন তিথি সুবর্ণা, দূর রে মাকনুন নিধি।

সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন,ঘরে, সডকে,মহাসড়কে, কর্মস্থলে কোথাও নারীরা নিরাপদ নয়।গরীব ও শ্রমজীবী নারীরাই বেশী হত্যা ধর্ষণের শিকার।গরীব বলে বেশিরভাগ নারীরা চরম অবিচার আর লাঞ্চনার শিকার।অভিবাসী শ্রমজীবী নারীদের কোন নিরাপত্তা নেই।প্রতিদিন গড়ে ১০ জন অভিবাসী নারীর লাশ আসছে।আর বাজারের আগুনে সবচেয়ে বেশী পুড়ে মরছে নারীরা
তিনি বলেন, আমাদের অধিকাংশ নেত্রীরা দৈহিক গঠনে নারী হলেও বাস্তবে তাদের চোখ ও দৃষ্টিভংগী পুরুষদের।
তিনি এই অবস্থা পরিবর্তনের নারী আন্দোলনের কাফেলা আরও জোরদার করার ডাক দেন।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন
শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না
সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ