শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সরকারের রাজনৈতিক শক্তি না থাকায় বাজারে নৈরাজ্য চলছে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » সরকারের রাজনৈতিক শক্তি না থাকায় বাজারে নৈরাজ্য চলছে : সাইফুল হক
৫১৪ বার পঠিত
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের রাজনৈতিক শক্তি না থাকায় বাজারে নৈরাজ্য চলছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ‘বিদেশীরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা বলেনি’ এটা সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার পক্ষে কোন যুক্তি হতে পারেনা। সরকারি দলের নেতাদের এই বক্তব্যের অর্থ হোল তাদের কাছে দেশের মানুষের মতামত নয়, বিদেশীদের চাওয়াই বেশী গুরুত্বপূর্ণ। তিনি সরকারি দলের কাছে প্রশ্ন রাখেন, সরকার ও সরকারি দল কি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বিদেশীদের চাপের অপেক্ষা করছে? অন্যদিকে তারা আবার বলছেন, কোন বিদেশী চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।

তিনি বলেন, জনমতের চাপে বেসামাল হয়ে সরকারের মন্ত্রীরা নানা স্ববিরোধী ও অসংলগ্ন কথাবার্তা বলছেন।

তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থেকে আর একটি সাজানো নির্বাচনের পাঁয়তারা সরকারের মাথা থেকে ঝেড়ে ফেলার দরকার। কারণ দেশের মানুষ আর একটি একতরফা তামাশার নির্বাচনের সুযোগ আর সরকারকে দেবে না।
তিনি বলেন, এবার ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ পরিবর্তনের পক্ষে যে ব্যাপক গণঐক্য গড়ে উঠেছে এবার এই মানুষ বিজয়ী হবে; দেশের গণতান্ত্রিক অভিযাত্রাও নিশ্চিত করবে।
তিনি আজ সকালে ঢাকার কামরাংগির চরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
নাসিরুদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রদীপ রায়, ওসমান গনি, এডভোকেট মুরাদ হাসান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস প্রমুখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন শিক্ষাবিদ মীর রেজাউল আলম।

মতবিনিময় সভায় বহ্নিশিখা জামালী বলেন, সরকারের দেশ পরিচালনার রাজনৈতিক শক্তি না থাকায় দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোথাও সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।এই ধরনের পপরিস্থিতিতে দেশের মানুষ নিদারুন অসহায় জীবনযাপন করছে।

অন্যান্য বক্তারা বলেন, একটা সম্ভাবনাময় দেশ ও তার জনগণকে নিয়ে কেউই যা খুশী তাই করতে পারেনা।বক্তারা ৭১ এর মত আর একটি গণজাগরণের মধ্য দিয়ে জনগণের অধিকার ও মুক্তি অর্জন করার আহবান জানান।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ