শিরোনাম:
●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সম্পাদকীয়- শাসকশ্রেণী বিজয়ী জনগণ কে আবার পরাধীন করে ফেলেছে
প্রথম পাতা » ছবিঘর » স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সম্পাদকীয়- শাসকশ্রেণী বিজয়ী জনগণ কে আবার পরাধীন করে ফেলেছে
৬৪৯ বার পঠিত
শনিবার ● ২৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সম্পাদকীয়- শাসকশ্রেণী বিজয়ী জনগণ কে আবার পরাধীন করে ফেলেছে

ছবি : বহ্নিশিখা জামালী বিংশ শতাব্দীর এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের দিশা ও স্বাধীনতার ঘোষণা থেকে পুরোপুরি বিচ্যুত হয়েছে। গত পাঁচ দশকে এখানকার সরকার ও শাসকশ্রেণী জনগণের অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষা পদদলিত করে দেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে গেছে।জনগণের বিজয়কে এরা পরাজয়ে পরিনত করেছে। জনগণকে এরা আবার পরাধীন করে ফেলেছে। বর্তমান সরকার এই ব্যাপারে আবার সবাইকে আবার টেক্কা দিয়েছে। নিজেদেরকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবি করে তারা নাগরিকদের ভোটের অধিকার হরন করেছে, নানা কালো আইন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে চলেছে। সুশাসনের পরিবর্তে দেশে তারা মাফিয়া সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্র ও সুশাসন তারা একসাথেই বিদায় দিয়েছে। এখন তারা লুটেরাদের জন্য স্বর্গরাজ্য আর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য এক ধরনের নরক প্রতিষ্ঠা করেছে। উন্নয়নের কথা বলে এরা এদের সকল দুষ্কর্মকে বৈধতা দেবার চেষ্টা করছে। গোটা রাষ্ট্রকে তারা জনগণের বিরুদ্ধে নিয়ে গেছে। নিজেদের ফ্যাসিবাদী দুঃশাসন বজায় রাখতে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে তারা নিপীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।রাষ্ট্র মানুষের পাশে না দাঁড়িয়ে শাসকশ্রেণীর পক্ষে নিষ্টুর ও অমানবিক প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে।একারণে এই রাষ্ট্রের সাথে আমজনতার বিচ্ছিন্নতা এখন চূড়ান্ত পর্যায়ে।

বিদ্যমান রাষ্ট্র ও তার নানা প্রতিষ্ঠান যদি দেশের মানুষের কল্যাণে দাঁড়াতে না পারে তাহলে জনবিচ্ছিন্ন নিপীড়নমূলক এই রাষ্ট্র ও তার অগণতান্ত্রিক প্রতিষ্ঠাণসমূহ বিদায় দেয়া জনগণের দিক থেকে জরুরী কর্তব্য হিসাবে হাজির হয়।

আর যে দখলদার শাসকশ্রেণী, সরকার ও রাজনৈতিক দলসমূহ এই দমনমূলক গোটা ব্যবস্থাকে নেতৃত্ব দিয়ে আসছে তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করা ব্যতিরেকে জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান - কোন কিছুই যে অর্জন করা যাবেনা তাও স্পষ্ট।

একারণে এখন ভোটের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের অংগিকারের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এক ও অভিন্ন লড়াই। এ সংগ্রামে বিজয়ী হওয়া ছাড়া আমরা দেশ ও দেশের সম্ভাবনাময় গণতান্ত্রিক ভবিষ্যৎকে কোনভাবেই নিশ্চিত করতে পারবনা।
এই লক্ষ্য অর্জনে দরকার মুক্তিযুদ্ধের মত আর একটি গণজাগরণ, আর একটি মুক্তিযুদ্ধ।বিদ্যমান ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামকে সেই ধারাতেই গড়ে তোলা প্রয়োজন। এবারকার স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের অংগিকার।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ