জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
স্টাফ রিপোর্টার :: এবার পদত্যাগ করেছেন কেন্দ্রীয় বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব ও  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম।

আজ শুক্রবার ২ অক্টোবর-২০২৬ তারিখ মীর রেজাউল আলম স্বহস্তে লিখিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত পদত্যাগ পত্রে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি গণমাধ্যমকে জানান, পদত্যাগের কারণসমূহ :

প্রথম কারণ, ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব। পার্টিতে তিনি দেখতে পেয়েছেন এখানে গঠনতন্ত্র অনুযায়ী কোন কর্মকান্ড পরিচালিত হয় না, একক ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী পার্টি পরিচালিত হয়। কেন্দ্রিয় কমিটির সাথে কোন আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যা গঠনতন্ত্র বিরোধী।

দ্বিতীয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বামপন্থ দল হিসেবে সারাদেশে পরিচিত হলেও ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর এটি অনেকটা বুর্জোয়া দলে পরিণত হয়েছে।

তৃতীয়, তিনি বিপ্লবী খুব সংহতির কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হওয়ার পরেও অনেক সিদ্ধান্ত তাকে ছাড়াই নেওয়া হয় যা গঠনতন্ত্র বিরোধী।

চতুর্থত কেন্দ্রিয় কমিটিতে আলোচনা না করে পলিটব্যুরোর নাম ব্যবহার করেও অনেক সিদ্ধান্ত নেয়া হয় যা পার্টির গঠনতন্ত্র বিরোধী।

৫ম বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে কর্মীদের অবমূল্যায়ন করা হয় বলে তার কাছে মনে হয়। অর্থাৎ অনেক কর্মীদের মিছিল মিটিয়ের অংশ হিসেবে ব্যবহার করা হয়।

৬ষ্ঠ কারণ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি ১৭ বছর মৃত্যুবরণ করলেও আজ অবধি নতুন সভাপতি নির্বাচন করা হয়নি। সাধারণ সম্পাদক কর্তৃক পরিচালিত হয় । তাই  তিনি মনে করেন, ক্ষমতার ভারসাম্য নেই। অর্থাৎ একক ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়।

আদর্শিক কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মীর রেজাউল আলম  পদত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই-২০২৬ তারিখ কেন্দ্রীয় বিপ্লবী যুব সংহতির আহবায়ক ও  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী পদত্যাগ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
স্টাফ রিপোর্টার :: আজ ৩০ সেপ্টেম্বর-২০২৬ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত পদত্যাগ পত্রে জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক এর পার্টির গঠনতন্ত্র বিরোধী নিম্নে উল্লেখিত সেচ্ছাচারিতার কারণে তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হইতে প্রাথমিক সদস্য পদবী সহ- সকল স্থরের সাংগঠনিক পদবী হইতে সেচ্ছায় পদত্যাগের কথা জানান।

১। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রের ধারা-১৯ এর উপধারা-০২ : দুই কংগ্রেসের মধ্যবর্তী সময়ে পার্টির সর্বোচ্ছ ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীয় কমিটির হাতে থাকার কথা কিন্তু পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক তার ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় কমিটিকে পাশ কাটিয়ে তিনি একাধিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন।

২। উপধারা-০৪ : কেন্দ্রীয় কমিটি সমগ্রভাবে পার্টির প্রতিনিধিত্ব করবে ও পার্টির সমগ্র কর্মকান্ড পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে কিন্তু পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক কেন্দ্রীয় কমিটিকে পাশ কাটিয়ে এবং পলিটবুরো’র নাম ভাঙ্গিয়ে তার একক সিদ্ধান্তে পার্টির কর্মকান্ড পরিচালনা করেন। এছাড়া পার্টি তার নিজের পারিবারিক সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে। যা সম্মানজনক নয়।

৩। উপধারা-০৮ :  কেন্দ্রীয় কমিটি নিজ সদস্যদের মধ্যে থেকে সাধারণ সম্পাদক, প্রয়োজনে একজন সভাপতি এবং পলিটবুরো বা রাজনৈতিক পরিষদ নির্বাচন করবে। কিন্তু পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অতি ক্ষমতার লোভে ৬-৯ জানুয়ারি-২০২৩ তারিখে অনুষ্ঠিত পার্টির ১০ কংগ্রেস এর সকল কাউন্সিলার ও জেলা কমিটির প্রতিনিধিদের মতামত উপেক্ষা করে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদটি শূণ্য রাখেন। পার্টিতে একক সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে এবং তার ইচ্ছামত পার্টি চালাতে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদটি খালি রেখেছেন।

৪। ২০১৯ থেকে ২০২৬ দীর্ঘ ০৮ বছর কালের দাবি (www.kalerdabi.com) পত্রিকার নির্বাহী সম্পাদক এর দায়িত্ব পালন করেন নির্মল বড়–য়া মিলন। পত্রিকার সাইট উন্নয়নের কথা বলে কোন কিছু না জানিয়ে কালের দাবি পত্রিকা থেকে তাকে সরিয়ে দেয়া হয়। পার্টির ওয়েভ সাইট আর ডব্লিউ পিবিডি ডট ওআরজি (www.rwpbd.org) এবং জনগণতন্ত্র পত্রিকা (www.jonogonotontro.com) নবায়ন ব্যতিত  নিজ খরচে তিনি ০৮ বছর ধরে চালিয়েছেন। ০৩টি ওয়েভ সাইট এর ইন্টারনেট বিল বাবদ পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতি মাসে ১ হাজার টাকা প্রদানের কথা থাকলেও পার্টির সাধারণ সম্পাদক কিংবা পার্টির পলিটবুরো সদস্য বহিৃশিখা জামালী তাকে কোন টাকা দেয়নি। পার্টি থেকে ইন্টারনেট বিল বাবদ তার পাওনা ৯৬  হাজার টাকা উল্লেখ করেন।

৫। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ আনুষ্ঠানিকভাবে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকায় এই সনদ স্বাক্ষরিত হয়। জাতীয় ঐকমত্য কমিশন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের      প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। কেন্দ্রীয় কমিটি সাথে কোন ধরনের আলোচনা ব্যতিরেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পার্টির পলিটবুরো সদস্য বহিৃশিখা জামালী জুলাই জাতীয় সনদ ২০২৫ এ কেমলমাত্র স্বামী-স্ত্রী স্বাক্ষর অনুষ্ঠানে যান এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৫ এ গণতন্ত্র মঞ্চের সংসদ সদস্য প্রার্থী তালিকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর নাম ছিলো ঢাকা-০৮ আসনে ঢাকা-১২ আসনে গণতন্ত্র মঞ্চের সংসদ সদস্য প্রার্থী তালিকায় নাম ছিলো গণসংহতি আন্দোলনের তসলিমা আখতারের কিন্তু সাইফুল হক পার্টি ও গণতন্ত্র মঞ্চের কারো সাথে আলোচনা না করে তার একক সিদ্ধান্তে ঢাকা-১২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। যে কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়। গণতন্ত্র মঞ্চের ঐক্য নষ্ট হয়।

৭। জনৈক পার্টির পলিটবুরো সদস্য দেয়া তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যুগপৎ আন্দোলনের শরিকদের বিএনপি সংসদ নির্বাচনের খরচের জন্য ২০ কোটি টাকা করে অনুদান দিয়েছে, কিন্তু পার্টির কেন্দ্রীয় কমিটির মিটিং এ সাইফুল হক বলেছেন; সংসদ নির্বাচনের খরচের জন্য বিএনপি থেকে কোন টাকা সাইফুল হক-কে দেয়া হয়নি। পার্টির গুরুত্বপূর্ণ এক কেন্দ্রীয় নেতা বলেছেন, নির্বাচনের জন্য বিএনপি থেকে প্রাপ্ত টাকা ১২ কোটি টাকা সাইফুল হক খরচ করেছে, বাকি ০৮ কোটি টাকা তার কাছে জমা আছে। নির্মল বড়ুয়া মিলনের প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ০৮ মাস হয় তিনি কেন অদ্যবধি পার্টির কেন্দ্রীয় কমিটির নিকট তার নির্বাচনী আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন নি? এর মূল রহস্য কি?

৮। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২দিন পর পার্টির কাউকে কোন কিছুই না জানিয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তার স্ত্রী বহিৃশিখা জামালী কে নিয়ে ১৫ ফেব্রয়ারি-২০২৬ রবিবার দুপুরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাইফুল হক সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি ব্যক্তিগতভাবে তার স্ত্রী কে নিয়ে যে কোন কারো সাথে দেখা করতে পারেন, কিন্তু পার্টির নাম ব্যবহার করে কারো সাথে দেখা করার আগে কেন্দ্রীয় কমিটির পরামর্শ নেয়া বাধ্যতামূলক। এখানে পার্টির সাধারণ সম্পাদক এক নায়েকতন্ত্র কায়েম করেছেন।

৯। সাইফুল হক এবং তার স্ত্রী বহিৃশিখা জামালী কে সাথে নিয়ে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ তারিখে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। পার্টির নাম ব্যবহার করে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করার আগে কেন্দ্রীয় কমিটির সাথে কোন ধরনের আলোচনা করেনি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেন তাদের স্বামী-স্ত্রীর পারিবারিক সম্পদ।

১০। গত ২০ সেপ্টেম্বর রবিবার ২০২৬ ক্যাবিনেট হল, জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের “সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র সাথে জুলাই সনদে স্বাক্ষরদানকারী রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তার স্ত্রী বহিৃশিখা জামালী ও আকবর খান অংশ গ্রহন করেন। এধরনের অতিব গুরুত্বপূর্ন সভায় অংশ গ্রহনের আগে কেন্দ্রীয় কমিটির সাথে কোন আলোচনা করেনি সাইফুল হক তার স্ত্রী বহিৃশিখা জামালী ও আকবর খান।

নির্মল বড়ুয়া মিলন বলেন, বিগত ১৭ বছর পার্টির সাথে কাজ করে অভিজ্ঞতা হয়েছে যে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক তার স্ত্রী বহিৃশিখা জামালী ও আকবর খান এর ব্যক্তিগত সম্পদ।

তিনি আরো জানান, সাইফুল হক তার স্ত্রী বহিৃশিখা জামালী ও আকবর খান এর কারণে পার্টি কর্মী বান্ধব নয়। মফস্বল জেলা/উপজেলা সমুহের নেতা-কর্মী, শ্রমিক শ্রেণীর কোন নেতা-কর্মীর কোন মূল্যয়ন নাই। সাইফুল হক এর রাজনীতি “বিপ্লবী” রাজনীতির সংজ্ঞায় পড়ে না।

সাইফুল হক পেটিবর্জুয়া রাজনীতির চর্চা করেন। সাইফুল হক একজন বর্ণবাদি চরিত্রের লোক। তিনি সংখ্যালঘুদের চরম বিদ্বেষী, তিনি লেবাসধারী প্রগতিশীল।

নির্মল বড়ুয়া মিলন বলেন. তিনি বৈষম্যর শিকার শ্রমিকশ্রেণীর মুক্তিকামী মানুষের রাজনীতির পক্ষে। কিন্তু “বামপন্থী” ও “বিপ্লবী” শব্দ ব্যবহার করে পার্টির নেতা-কর্মীদের তথা জনগণকে বিভ্রান্তকারী নয়।

যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নাম ব্যবহার করে দীর্ঘ ১২ বছর ধরে আর্থিক অনিয়মসহ চরম কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করেছেন সাবেক সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া। রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের নেতার ছত্রছায়াতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা উদয়ন বড়ুয়া নতুন করে সিনিয়র সহ-সভাপতি পদে অধিষ্টিত হয়েছেন।

জানাযায়, গত ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ জোন কমন্ডার, ১১ বেঙ্গল রেজিমেন্ট, রাঙামাটি সদর জোন, রাঙামাটি বরাবর এধরনের অভিযোগ করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সাধারন সদস্য ধীমান বড়ুয়া এবং সম্ভু বড়ুয়া ।

বাদী-বিবাদীর জবান বন্দি ও সাক্ষী সবুদ গ্রহন করে উভয়ের বক্তব্য শুনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পুরাতন কমিটি বিলুপ্ত করে ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ থেকে ধীমান বড়ুয়া এবং ত্রিদিব বড়ুয়ার নেতৃত্বে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের আইনগত ভাবে আদেশ প্রদান করেন স্থানীয় প্রশাসন।

উক্ত আহবায়ক কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা করবেন।

তৎকালে উল্লেখিত কমিটির নেতৃত্বে ১৭ ও ১৮ অক্টোবর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার এর ২৫ তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) বিজয়ী হওয়ার পর থেকে রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের নেতার আশ্রয়ে আওয়ামীলীগ চক্রটি সক্রিয় হয়ে গত ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ গঠিত ত্রিদিব বড়ুয়া - ধীমান বড়ুয়ার নেতৃত্বে গঠিত রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার দায়িত্ব কেড়ে নেয়া হয় উদয়ন বড়ুয়া নেতৃত্বে।

যাহা পরে ১৯/০৫/২০২৬ তারিখে ৪১ সদস্য বিশিষ্ট তথাকথিত রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করেন। সেই কমিটির অনুমোদন করেন ৮০ লক্ষ টাকা আত্মসাৎকারী উদয়ন বড়ুয়া’র লোক স্বঘোষিত প্রধান উপদেষ্টা সুকুমার মুৎসুদ্দী ও স্বঘোষিত উপদেষ্টা রবিন্দ্র লাল বড়ুয়া। যাহা রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে সংস্থার গঠনতন্ত্র বিরোধী একটি কর্মকান্ড।

একটি নতুন কমিটি দায়িত্ব গ্রহন করবে পূর্বের কমিটির কাছ থেকে এধরনের রেওয়াজ দেশে প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে চলমান রয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসর ফ্যাসিষ্ট উদয়ন বড়ুয়া রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার ক্ষমতা ফিরে পেতে স্বঘোষিত প্রধান উপদেষ্টা সুকুমার মুৎসুদ্দী ও স্বঘোষিত উপদেষ্টা রবিন্দ্র লাল বড়ুয়াকে ব্যবহার করেছে। প্রশ্ন থেকে যায়, সুকুমার মুৎসুদ্দী ও রবিন্দ্র লাল বড়ুয়া তাদের দুইজনকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পদে নিয়োগ দিলো কারা?

২০২৪ গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের আশ্রয় বা প্রশ্রয় না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশনা ও সতর্কবার্তা দিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অতীতে রাঙামাটিতে কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত বা বিচ্ছিন্নভাবে নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বা বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলেও, বর্তমানে জেলা বিএনপির শীর্ষ পর্যায় ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে কঠোর থাকার এবং এসব অপচেষ্টাকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার রাঙামাটি জেলা বিএনপির কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তার পরও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সেই গঠনতন্ত্রকে অমান্য করে বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ১৩ বৎসর যাবত বিহার ও সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বিহারের প্রায় ৮০ লক্ষ টাকার বেশি অর্থের হিসাব গড়মিল, অনিয়মের মাধ্যমে বড়ুয়া জনগোষ্ঠীর টাকা আত্মসাৎকারী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির ৮৩ নং কার্যানির্বাহী সদস্য, রাঙামটি জেলা আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়াকে দলীয় নির্দেশনা অমান্য করে রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের নেতার আশির্বাদপুষ্ট হয়ে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে আসিন হয়েছে বলে অভিযোগ করেছেন বড়ুয়া নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র লঙ্গন করে সাধারন পরিষদ গঠন না করে পকেট কমিটি মাধ্যমে ১৩ বছর ধরে ক্ষমতা আকড়ে ধরে রাখার অভিযোগে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সদস্য/সদস্যা এবং দায়ক-দায়িকারা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (জেলা লিগ্যাল এইড অফিস) রাঙামাটির এডিআর নং-৮৬৪/২০২৪ তারিখ : ০৯/০৭/২০২৪ ইংরেজি অভিযোগ করেন।

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার কমিটির ৮০ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে চলমান থাকার পরও রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের নেতার আশির্বাদে তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।

ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎকারী আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া এখনো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের ষ্টাফ কোয়ার্টারে বছরের পর বছর ধরে তার পৈত্রিক সম্পদের মত সরকারি ষ্টাফ কোয়াটার ভোগ দখল করে স্বপরিবারে বসবাস করছে।

এবিয়য়ে রাঙামাটিতে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর দায়ক-দায়িকারা ক্ষমতাসীন দল বিএনপির জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেতবুনিয়া মডেল ইউনিয়নে ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রকাশ কুসুম বড়ুয়া।

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালে “রাঙামাটির ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় শিক্ষার্থীদের অবিভাবক এবং শিক্ষানুরাগিরা আমার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে তা প্রতিবেদক এক পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ পরিবেশন করেছেন।

ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের জায়গার পাহাড় কেটে মাটি বিক্রয়, স্কুলের উন্নয়ন কাজের ঠিকাদারী কাজ মুল ঠিকাদার থেকে ক্রয় করে নিজস্ব লোক দিয়ে যেন - তেনভাবে উনয়ন কাজ শেষ করানো, নিজের পছন্দের আওয়ামীলীগের লোকজনদের দিয়ে স্কুল মেনেজিং কমিটি গঠন, স্কুলের মূল গেইটের সামনে তার নিজস্ব দোকানঘর নির্মান, মাসের পরে মাস ধরে স্কুলের ক্লাশ না নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগের প্রতিবাদ করেছেন ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রকাশ কুসুম বড়ুয়া বলেন, আমি একজন শিক্ষক সকল রাজনীতিক দল বা পার্টি আমার কাছে মর্যাদার। তিনি প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ্য করেন তিনি বা তার পরিবারের কেউ সরাসরিভাবে কোন রাজনীতির সাথে যুক্ত নয়।

স্থানীয় কোন কুচক্রী মহল আমি এবং আমার পরিবারের সম্মান ক্ষুন্ন করার উদ্দ্যেশে

ভূমিদস্যু,উগ্র সম্প্রদায়ের লোক, মাদ্রাসা নির্মানের কাজ বাঁধা, বিদ্যালয়ের ভিতরের অংশের পাহাড় কেটে স্থানীয় ইটভাটায় বিক্রয় করার অভিযোগ সমুহ সত্য নয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
স্টাফ রিপোর্টার  :: রাঙামাটি পার্বত্য জেলায় প্রতি নিয়ত সড়ক ও জনপথ বিভাগের জায়গাতে গড়ে উঠছে শত-শত অবৈধ স্থাপনা।

রাঙামাটি রাবার বাগান থেকে ডিসি বাংলো জেলা মহা সড়ক, মানিকছড়ি থেকে মহালছড়ি, ঘাগড়া থেকে বাঙ্গালহালিয়া আঞ্চলিক সড়ক, বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী পর্যন্ত আঞ্চলিক সড়ক মোট ১৫৪ কিলোমিটার সড়কের রক্ষণা-বেক্ষণ এর মুল দায়িত্বে রাঙামাটি সার্কেল এর সড়ক ও জনপথ বিভাগ।

১৯৬৫ সালে রাঙামাটি সার্কেল এর সড়ক ও জনপথ বিভাগের সৃষ্টি। ১৯৮০ সালের পরে চেঙ্গেভ্যালী ও মাইনীভ্যালী প্রজেক্ট এবং সেনাবাহিনীর ইনঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে মানিকছড়ি থেকে মহালছড়ি-খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে দীঘিনালা, দীঘিনালা থেকে মারিশ্যা-বাঘাইছড়ি, ঘাগড়া থেকে বাঙ্গালহালিয়া, বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী পর্যন্ত আঞ্চলিক সড়ক সমুহকে জেলা মহা সড়ক এর সাথে যুক্ত করা হয়।

এতে পার্বত্য অঞ্চলের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ঘটে। দ্রুতমত সময়ের ভিতর যে কোন দুর্যোগে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী জেলা সদর থেকে উপজেলার প্রত্যান্ত এলাকাতে পৌঁছাতে সক্ষম হয়।

কিন্তু প্রসস্ত জেলা মহা সড়কের জায়গাতে অবৈধ দখলদার স্থাপনা নির্মাণের ফলে একদিকে সড়কে যানবাহন চলাচলের জায়গা ছোট হয়ে যায়, অন্য দিকে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে মানুষের জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ২০০৭ সালের পর রাঙামাটি রাবার বাগান থেকে ডিসি বাংলো পর্যন্ত জেলা মহা সড়কের ২ পার্শ্বে কিছু সংখ্যক ভূমিদস্যু রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তুলেছে ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা।

২০১৫ সালের পর থেকে আওয়ামীলীগ সরকারের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রাঙামাটি রাবার বাগান থেকে ডিসি বাংলো পর্যন্ত মহা সড়কের ২ পার্শ্বে গড়ে তুলেছে বহুলতল ভবন এবং মার্কেট। তার মধ্যে উল্লেখ যোগ্য মানিকছড়ি, ভেদ ভেদী, কলেজ গেইট, টিটিসি রোড়,  রাজবাড়ি এলাকা, বনরুপা বাজার এলাকায় মুল সড়কের পাশে ফুটপাত এর জায়গা দখল করে পেট্রাল পাম্প নির্মাণ করেছে আওয়ামীলীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান, কাঠালতলী, বাস টারমিনাল-চিতাখোলা, কাপ্তাই হ্রদের এবং সড়কের জায়গাতে জেলা আওয়ামীলীগ অফিস, পুরাতন বাস ষ্টেশন, দোয়েল চত্বর থেকে এসপি অফিস পর্যন্ত, এসপি অফিসের পিছনে পুরাতন রাস্তা শুরু থেকে ইন্দ্রপুরী সিনেমা হল পর্যন্ত, আব্দুল আলি একাডেমীর চতুর পাশে জায়গা দখল করে বিভিন্ন আবাসিক হোটেল-মার্কেট নির্মাণ করেছে জেলা আওয়ামীলীগের পলাতক সাধারণ সম্পাদক, রিজার্ভবাজার, শিশু পার্কের পিছনের অংশে, এসপি বাংলো এলাকা, ডিসি বাংলো এলাকা ও তবলছড়ি এলাকায় রাঙামাটি পৌরসভা, বাজারফান্ড এর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাযোশে নিয়মনীতি তোয়াক্কা না করে কাপ্তাই হ্রদের জায়গা এবং সড়ক ও জনপথ বিভাগের হাজার কোটি টাকার জায়গা অবৈধভাবে দখল করে টাকার জোরে এরা রাতারাতি বহুতল ভবন এবং মার্কেট নির্মাণ করছেন।

এসব অবৈধ দখলদার-দের ভিতর ঠিকাদার, রাজনৈতিক দলের অফিস, জাতীয়-আঞ্চলিক রাজনীতিক দলের নেতা/কর্মী, এনজিও, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নের সাইন বোর্ড ঝুলিয়ে তার আড়ালে স্থাপনা নির্মাণ করে সেই সব ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আয় করে যাচ্ছে একটি মহল।

বিশেষ করে ভেদ ভেদী বাজার এলাকায় আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল জেলা মহা সড়কের ২ফুট দুরত্বের ভিতর।

বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগে নীতিমালা হচ্ছে, মুল সড়কের ২ পাশে ১০ মিটার করে (৩৩ ফুট) সড়কের ২ পাশে খালি রেখে যে কোন ধরনের স্থাপনা নির্মান করা যেতে পারে। আজগর আলি জায়গাটি ১০২ নং রাঙ্গাপানি মৌজার খাস জায়গা কিন্তু আওয়ামীলীগের সরকারের দলীয় পদ-পদবী ব্যবহার করে রাঙামাটি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের যোগসাযোশে রাঙামাটি জেলা পরিষদের বাজার ফান্ডের বন্দবস্তী জায়গা দেখিয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে প্রতারণা আশ্রয় নিয়ে জনৈক আজগর আলি মুল সড়কের ওপর তার বহুতল মার্কেট নির্মাণ করেছেন।

এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলৗ সবুজ চাকমা বলেন, এই যে বিভিন্নধরনের ভবন হচ্ছে স্থাপনা হচ্ছে এগুলো আবার আইনের মধ্যে পরতো না, এটার পয়েন্ট হচ্ছে এগুলো পৌরসভাকে হস্তান্তর করা আর রাস্তার দুই পাশে দশ মিটার করে যে জায়গা খালি রাখার আইন আছে সেটা তারা খালি রাখে নাই, এই যে কলেজ গেইট এর যাত্রী ছাউনীর বাইরে সরাসরি রাস্তায় বইয়ের দোকান করেছে, তারপর দেখেন ভেদভেদীর মোড়ে হাউজিং কমপ্লেক্সে যাওয়ার সময় বহুতল ভবন নির্মাণ করেছে সেটাও সড়কের জায়গা দখল করে একেবারে মূল সড়কের সাথে লাগোয়া, শহরে জনস্বাস্থ্য বিভাগ যে একটা পানি সংযোগ দিচ্ছে সে পানি লাইনটাও সে ভবন ধ্বসে যাওয়ার ঝুকি হতে পারে, তখন কিন্তু এই বিল্ডিং কে অনুমোদন দিয়েছে সেটা দেখার সময় থাকবে না আমার রাস্তা সচল রাখতে হবে। যেমন গত বর্ষায় সাপছড়ি এলাকায় পাহাড় ধ্বস হলে আমরা স্বেচ্ছাসেবকসহ সবাই মিলে পরিস্কার করে  রাস্তা সচল করেছি, এই ধেরনের যদি দুর্যোগ ঘটে তার আগেই আমাদের সকলের সতর্ক থাকা উচিৎ। অবৈধ স্থাপনা বিষয়ে কথা বলতে গেলে পৌরসভা কাজ করতে হবে। আসলে অবৈধ বলতে যে স্থাপনাগুলো আমার সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহনকৃত ভূমির মধ্যে পরছে এগুলো অবৈধ বলবো, আমাদের সংজ্ঞায় হলো এগুলো। কিন্তু ধরেন কেউ নিজের জায়গায় করেছে সেটাকে আমি অবৈধ বলবো না, হয়তো সে মহাসড়ক আইন মানেনাই, এখন এগুলোর বৈধতা কে দেয়? তার বৈধতা পৌরসভা দেয় বা গ্রামঞ্চলে ইউনিয়ন পরিষদ দেয়। এখন তারা অনুমোদন নিয়েছে কিনা, যদি অনুমোদন না নেয় তবে অবৈধ হবে কিন্তু সেটা আমার অবৈধ না সেটা স্থানীয় সরকারের অবৈধ, ধরেন জেলা মহাসড়কের পাশে যে আইন মানে নাই দশ মিটার মধ্যে যে স্থাপনা করেছে কিন্তু সেটা আমার কাছে অবৈধ না আমার কাছে অবৈধ হচ্ছে আমার মহা সড়কের জায়গা দখল করে স্থাপনা করলে সেটা আমার কাছে অবৈধ। বর্তমানে রাঙামাটি রাবার বাগান থেকে ডিসি বাংলো পর্যন্ত, ঘাগড়া থেকে বাঙ্গাল হালিয়া থেকে রাজস্থলী পর্যন্ত আবার এদিকে মানিকছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত মোট একশত চুয়ান্ন কিলোমিটার। এই একশত চুয়ান্ন কিলোমিটার রাস্তার মধ্যে গত দুই বছরে রাস্তার পাশে বেশকিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, আমাদের তালিকা অনুযায়ী প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে, এই সবের মধ্যে বহুতল ভবনও রয়েছে। তবে রাঙামাটি পৌর এলাকায় যে বহুতল ভবন বা অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবিষয়ে পৌরসভাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এসকল সড়কগুলো আমাদের একদম অধিগ্রহনকৃত না। যেমন ভেদভেদী থেকে আসামবস্তী সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন না সেটা স্থানীয় সরকারের অধীনে। সেখানে যে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তো আমাদের এখতিয়ার না। এখান থেকে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং নানা সড়ক দুর্ঘটনা যে দিনদিন বৃদ্ধি পাচ্ছে এটা   সকলেই জানেন এসব থেকে উত্তরনের জন্য সমন্বিত উদ্যোগ দরকার, এটা সার্বিক বিষয়, একটা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে প্রশাসনের নির্ধারিত ম্যাজিষ্ট্রেড লাগে সেক্ষেত্রে জেলা পর্যায়ে ভূমি উদ্ধার কমিটি একটা আছে তাদেরও সিদ্ধান্ত দরকার। একক কোন ডিপার্টমেন্টের ইচ্ছা বা সিদ্ধান্তে এসব সমাধান সম্ভব নয়। এটা আসলে একটা নীতিগত সিদ্ধান্তের দরকার পার্বত্যঞ্চলে যে ভূমি বিরোধ আছে যা ১৯০০ সালের আইনেরও ফলোআপ হয়। এখানকার অধিকাংশ জনগণইতো রেকর্ডীয় জমির মধ্যে বসতি গড়ে নাই, খাস জায়গার মধ্যে কিংবা বাজার ফান্ডের মধ্যে অনুমতি ব্যতিতই তো অধিকাংশ স্থাপনা হয়েছে। সড়কের কথা যদি বাদই দিই রাঙামাটি পুরো শহরই তো অবৈধভাবে লেকের পাড় কিংবা আরো বাজার ফান্ডের যে জমি কিংবা সরকারের খাস জমির মধ্যেই তো অবৈধ স্থাপনা করেছে, এখানে শুধু সড়কের পাশে অবৈধ স্থাপনা এটা না, এসব অবৈধ স্থাপনা পুরো রাঙামাটি শহরেই ছড়িয়ে গেছে তাহলে এখানে একটা নীতিগত সিদ্ধান্তের দরকার, এককভাবে কোন ডিপার্টমেন্টের না, এটা রাজনৈতিকভাবেও একটা সিদ্ধান্ত হওয়া উচিৎ প্রশাসনিকভাবেও সিদ্ধান্ত হওয়া উচিৎ। শুধু সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ কার্যক্রম করলো আর পৌরসভার প্লান অনুমোদন ব্যতিত মানুষ বিভিন্ন ধরনের স্থাপনা বা ভবন করলো এটাও তো অবৈধ, পৌরসভার অনুমোদন ব্যতিত ভবনও তো অবৈধ। বাজার ফান্ড থেকে যদি সঠিকভাবে বন্দোবস্তি না নিয়ে স্থাপনা করে সেটাও অবৈধ,খাস জমির মধ্যে দখল করে বসতি স্থাপনও তো অবৈধ। সুতরাং রাঙামাটির ভূমির যে সমস্যা বড় সমস্যা এবং এ সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের বিকল্প কিছু নেই বলে মত প্রকাশ করেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
স্টাফ রিপোর্টার :: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবি লীগ রাঙামাটি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আধুনিক প্রযুক্তির সাহায্যে রাঙামাটিতে মোবাইল, ইন্টারনেট  ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে সামাজিক যোগাযোগ ফেইজবুক পেইজ এর মাধ্যম ব্যবহার করে অপরাধ বা প্রতারণা - সাইবার অপরাধ করার তথ্য মিলেছে।

শ্যামল চেীধুরী (৫৭), পিতা : পরিতোষ চৌধুরী, মাতা : শেফালী চৌধুরী, সাং : ট্রাইবেল অফিসাস কলোনী (মাঝেরবস্তী), ডাকঘর : রাঙামাটি-৪৫০০, থানা : কোতয়ালী, উপজেলা : সদর, জেলা : রাঙামাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার Shayamal Bikas. Shayamal Bikas Chowdhury, এবং আলাদা ছবি ব্যবহার করে একই নামে  Shayamal Bikas Chowdhury এইই ব্যক্তি ৩টি আইডি ব্যবহার ব্যবহার করে বিএনপির  প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি, চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার, জেটফোর্স প্রধান বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারম্যান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ভূয়া তথ্য ছড়াচ্ছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো প্রমান পাওয়া গেছে।

Shayamal Bikas Chowdhury আইডি ব্যবহার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করে তাদের উভয়ের মাথার ওপর লিখেছেন “ইতিহাসের কুখ্যাত খুনি-পিতাপুত্র চক্র”

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবির ওপর লিখেছেন খুনি, নায়ক ১৫ আগষ্ট, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির ওপর লিখেছেন পালাতক খুনি,নায়ক ২১শে আগষ্ট।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো বিষয়ে রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন ফেসবুক, ইউটিউব) কাউকে নিয়ে অপমানজনক, মিথ্যা বা মানহানিকর কিছু প্রচার করা। কারো ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া। সাইবার সুরক্ষা আইন, ২০২৬ আওতায় আপরাধ।

যে ব্যক্তি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে অপপ্রচার চালাচ্ছেন, এধরনের অপরাধের জন্য তার বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা বা সাইবার মামলা স্থানীয় প্রশাসন, পুলিশ বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভক্তরা বাদি হয়ে নিকটস্থ থানায় গিয়ে সরাসরি জিডি বা মামলা করতে পারেন।

ইমেল ও ফোনের মাধ্যমে পুলিশের সাইবার সাপোর্ট উইংকে ইমেল করতে পারেন অথবা জরুরি সেবার জন্য 999 নম্বরে কল করতে পারেন। অথবা একজন আইনজীবীর মাধ্যমে সরাসরি সাইবার ট্রাইব্যুনালেও মামলা করা যায় বলে এডভোকেট শাহ্ আলম জানান।

এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে সরকারের রাঙামাটি জেলা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা জরুরী বলে আইন পেশার সাথে সংশ্লিষ্ট একাধিক আইনজীবি প্রতিবেদকে বলেন।

উল্লেখ্য, শ্যামল চৌধুরী বর্তমান সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরোধে একটি সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
স্টাফ রিপোর্টার :: মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর-২০২৬ পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এবং প্রধান উপদেষ্টা ভদন্ত অজিতানন্দ মহাথেরো মহোদয়ের অনুমতি ক্রমে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১২ অনুসারে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটি (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) সিনিয়র সহ-সভাপতি শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া কে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়।

উল্লেখ্য, “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” শ্লোগান নিয়ে প্রায় ১ যুগ পরে  গত ১৫ জুলাই-২০২৫ ইংরেজি তারিখ মঙ্গলবার আরপি-৪২, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় বেলা ১২টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে প্রধান উপদেষ্টা ভদন্ত অজিতানন্দ মহাথোরো, উপদেষ্টা বাদল বরণ বড়ুয়া,উপদেষ্টা সমর জিৎ বড়ুয়া,উপদেষ্টা বান্দরবান জেলার ১জন, উপদেষ্টা খাগড়াছড়ি জেলার ১জন,  সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারণ সম্পাদক শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া, সহ-সভাপতি জিনপদ বড়ুয়া, শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিপুন বড়ুয়া জিকু, অর্থ সম্পাদক অপু বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু, মহিলা বিষয়ক সম্পাদক নেলী বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পলাশ বড়ুয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া, দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুবেল বড়ুয়া (২), কাঞ্চন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, বাবুল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, নয়ন বিকাশ বড়ুয়া, তেমিয় বড়ুয়া, দেবদত্ত মুৎসুদ্দী, প্রিয়তোষ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, আকাশ বড়ুয়া, মানিক বড়ুয়া, লিটন বড়ুয়া, রুপাল বড়ুয়া, মুক্ত বড়ুয়া, ডাঃ প্রকাশ চৌধুরী বড়ুয়া, তপু বড়ুয়া ও শান্তা বড়ুয়াসহ ৩৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
‎রাঙামাটি জেলা প্রতিনিধি :: ‎পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরীকে সংগঠনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও আর্থিক ক্ষতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎‎রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‎‎সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী বর্তমান সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম এবং আর্থিক ক্ষতির সঙ্গে (সংগঠনের অর্থ আত্মসাৎ করার) যুক্ত থাকার অভিযোগে সংগঠনের গঠনতন্ত্রের ৯-এর (ক, খ, চ, ছ, জ, ত, থ, দ, ন, ফ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে কেন্দ্রীয় কমিটির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎‎বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়, শ্যামল চৌধুরীকে সংগঠনের সাধারণ সদস্য পদসহ কেন্দ্রীয় কমিটির সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে ও জীবন জীবিকার নিরাপত্তা বিধান করতে হবে। বিদ্যুৎ -গ্যাস, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ভারসহ নানা দিক থেকে মানুষ কষ্টে থাকলেও মানুষ এখনো সরকারকে সময় দিচ্ছে, কিন্তু আর বেশীদিন মানুষ এভাবে সময় দেবেনা। তিনি পুরানা জমানার মত মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে!

তিনি বলেন, দ্রুত সার বিদ্যুৎ এর সংকটের সমাধান না হলে কৃষি আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন,দেশের উত্তরাঞ্চল এখনো উন্নয়ন থেকে বঞ্চিত।তিনি অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরাঞ্চলে মনোযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি ক্ষোভের সাথে বলেন, নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দূর্বৃত্তদের দৌরাত্মে মানুষ জিম্মি হয়ে আছে।এ অবস্থা চলতে দিলে সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে।তিনি সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

আজ ৯ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা কর্মিসভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে জাকারিয়া হাসান সুমন এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান মাসুদ, আরো উপস্থিত ছিলেন বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, জেলা কমিটির সদস্য, কেন্দ্রীয় সংগঠক আজাদুল ইসলাম আজাদ, জেলা কমিটির সদস্য আতাউর রহমান নান্নু, আসমা বেগম, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাসুদুর রহমান প্রধান মাসুদ বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন যাবত গাইবান্ধা জেলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বিদ্যুৎ, সেচসহ নানা ইস্যুতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছে। এই সরকার কৃষকের কৃষি উৎপাদন চলমান রাখতে সার, বিজ, কিটনাশক এবং সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করতে পারলে আবারো রাজপথে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার , বিজ, কিটনাশক সরবরাহের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

কর্মীসভায় আকবর খান বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসে সরকার কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার দিতে না পারায় সিন্ডিকেট ডিলারদের অবৈধভাবে মজুতকৃত সার লুট করে নিতে বাধ্য হয়। এই লুটের সাথে ফ্যাসিবাদী হাসিনার লুটের সাথে মিলিয়ে ফেলা যাবে না। কৃষকের ফসল ফলানোর জন্য কৃষি উপকরণ না পেলে কৃষকের তো বিকল্প নেই। সরকার কৃষকদের কৃষি কার্ড দিচ্ছে, কিন্তু সার, বিজ, কিটনাশক না পেলে কৃষি কার্ড দিয়ে কি হবে?

তিনি অনতিবিলম্বে সারাদেশে কৃষকদের মাঝে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
আজ মঙ্গলবার সকালে টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মাত্র সাত মাসের মধ্যে  বিএনপি সরকারকে ঘিরে মানুষের হিমালয় সমান প্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে তা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।তিনি বলেন, তিনি ব’লে,  দ্রুত জ্বালানি  সংকট  সহনীয় মাত্রায় না এলে সরকারের ভালো অর্জন নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মানুষের ভরসার যায়গা বিপর্যস্ত হবে।তিনি অপরাধি, দূর্বত্ত,  সন্ত্রাসী, চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিশে তাদের বিরুদ্ধে কঠার ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

তিনি বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারকে বিশেষ কোন দিকে ঝুঁকে না পড়ার আহবান জানান।

তিনি বলেন,  নির্বাচিত সরকার দায়িত্ব দেওয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা  তৈরী হয়েছে প্রজ্ঞা ও দূরদর্শিতা  তাকে কাজে লাগাতে হবে।

আজ ৮ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা  পার্টি সেন্টারে  পার্টির টাংগাইল  জেলার কর্মিসভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুন এর সভাপতিত্বে আওয়াল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু, উপস্থিত ছিলেন আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

সভায়  মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার হয়েছে এটা যেমন ভাল দিক আবার গত ছয় মাসেই সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটাও সত্য। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

কর্মীসভায় আকবর খান বলেন, এই সরকারের প্রতি জনগণের যেমন  বিপুল সমর্থন আছে ঠিক তেমনি বিপুল প্রত্যাশাও আছে। জনগণের এই পাহাড়সম প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার অঙ্গীকারাবদ্ধ। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটের যে গণরায় সে রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরীকদল এবং বিএনপির ঘোষিত ৩১ দফাও শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এখনো এই সরকারকে সমর্থন করি, কিন্তু সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবো আবার ভুল পদক্ষেপ বা খারাপ কাজের সমালোচনা করবো।

তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনজীবনের যে সংকট , গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সাইফুর রেজা মামুন বলেন,  আমাদের সমর্থিত নতুন সরকার ছয় মাসেই এমন পরিস্থিতিতে পড়বে এটা ভাবতে পারিনি। দেশী - বিদেশী নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমান সরকার। ২০২৪ এর মত যুগপৎ আন্দোলনের সকল শরীক রাজনৈতিক দল এবং দেশের নানা অংশের চিন্তাশীল মানুষের সাথে আলোচনা করে এই সংকট মোকাবেলার আহ্বান জানান।

সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।